বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (২৯ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। একই সঙ্গে তাওহীদ হৃদয়কে দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এর ফলে এখন থেকে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস এবং উভয় ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে কাজ করবেন তাওহীদ হৃদয়।
তবে টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করবেন এবং মেহেদী হাসান মিরাজ এই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত বুধবারের বোর্ড সভায় চূড়ান্ত রূপ পেল।
কিংবদন্তি শিল্পী রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রায় এক দশক পর…
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলায় পিএমএফের অন্তত ২০ জন নিহত হয়েছেন। একই সময়ে জর্ডানে মার্কিন…
ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা…
দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত…
আদালতকেন্দ্রিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি…
This website uses cookies.