দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার পর অবশেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারকে রাজি করানো সম্ভব হয়েছে। এর আগে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানালেও মিয়ানমারের অনীহার কারণে তা বাস্তবায়ন করা যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া সফল না হওয়া পর্যন্ত দেশটিতে অবস্থানরত রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখা হয়েছে। তিনি মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান। এছাড়া কোনো রোহিঙ্গা শরণার্থী জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন।
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০: ২৫আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০০: ৩৯
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.