Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

গোয়ালন্দে ‘কাজী হেদায়েত হোসেন’ স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ মরহুম কাজী হেদায়েত হোসেন’ স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ইংরেজি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় “দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স” ক্লাবকে ৭ রানের ব্যাবধানে হারিয়ে “শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ” দেওয়ান পাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘মরহুম কাজী হেদায়েত হোসেন’ গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৮ই আগষ্ট দূর্বৃত্তদের করা গুলিতে তিনি প্রান হারান। তিনার বড় সন্তান কাজী কেরামত আলী বর্তমান রাজবাড়ী-১ আসনের মাননীয় সাংসদ।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ’ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় ৯৫ রান করতে সমর্থ হয়। এরপর ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে “দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স” ক্লাব নির্ধারিত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হন। 

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাব্বির হোসেন একাই ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ রান সংগ্রহ করার গৌরব অর্জন করে পুরষ্কার পান।এছাড়া রানার্সআপ দলের শাকিল আহমেদ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে পুরস্কার পান।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৮ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৪ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। 

টুর্নামেন্টের আয়োজক ‘গোয়ালন্দ স্পোর্টিং ক্লাব’ এর পক্ষ থেকে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাতুল আহমেদ বলেন, মরহুম হেদায়েত হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। আমরা চেষ্টা করবো তার স্মৃতি বাঁচিয়ে রাখতে এ টুর্নামেন্টটি প্রতিবছর আয়োজন করতে।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকনের সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি ও রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্যের একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল হালিম , রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, পৌর ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমুখ ।

editor

Recent Posts

নিজের সততার মূল্যায়ন পাননি বলে আক্ষেপ চিফ হুইপ নুরুল ইসলাম মনির

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…

6 minutes ago

জ্বালানি ও পরিবহন খরচে রাজধানীসহ সারাদেশে ফের চালের দাম চড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…

8 minutes ago

রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…

20 minutes ago

লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…

23 minutes ago

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…

29 minutes ago

মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা

মহাসপ্তমী তিথিতে সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…

1 hour ago

This website uses cookies.