Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

তারাকান্দার সুজনের শেষ আকুতি,”আমি সবার ভালোবাসায় বাঁচতে চাই”

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কয়ড়াকান্দা গ্রামের অসহায় দরিদ্র পরিবারের ছেলে মোঃ সুজনের শেষ আকুতি আমি দেশবাসীর ভালোবাসা ও দোয়ায় বাঁচতে চাই।

সুজনের বড়ভাই এ প্রতিনিধির সাথে আলোচনা করার সময় জানান যে,সে
দীর্ঘদিন যাবৎ মলদ্বারের ক‍্যান্সার রোগে আক্রান্ত। ইতিমধ্যে ৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে আরো বেশ কয়েকটি দিতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়।

এ বিষয়ে সুজন কান্নাজড়িত কন্ঠে বলেন,
“আমি একজন হতদরিদ্র অসহায় পরিবারের সদস্য। আমার কোন আয়ের উৎস নাই,দীর্ঘদিন যাবৎ জাতীয় ক‍্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল,মহাখালী ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। এই ব‍্যয় বহুল চিকিৎসা করাতে গিয়ে পরিবারের অর্থ-সম্পদ স্থাবর অস্থাবর যা ছিলো সব কিছু শেষ হয়ে গেছে।চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবারের লোকজন বতর্মানে অন‍্যের কাছে ধারদেনা করে চিকিৎসা করাচ্ছে।
আমাদের অভাবের সংসার চলাতেই কষ্ট হয়,অতি কষ্টে দিনাতিপাত করছে আমার পরিবার। তারা এখন নিরাশ হয়ে গেছে তাদের পক্ষে আর চিকিৎসার ব‍্যয় বহন করা কোনমতেই সম্ভব হচ্ছে না।

আমি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা,আমাদের এলাকার জাতীয় সংসদ সদস্য মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি, মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সহ দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাই,আপনাদের সামান্য দোয়া ও সহযোগিতা আমাকে এই মরণ ব‍্যাধি ক‍্যান্সার থেকে বাঁচাতে সাহায্য করতে পারে।মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,সকলের মাঝে বাঁচতে চাই।

রোগীর বড় ভাই লিটন মিয়া আরো বলেন, আমার ভাইকে বাঁচাতে হলে আরো ৫ টি রেডিও থেরাপি দিতে হবে যার খরচ বহন করার মতো আমাদের আর কোন অর্থ- সম্পদ নাই তাই দেশবাসীর কাছে আকুল আবেদন, সামর্থবান সবাই সুজনকে বাঁচাতে এগিয়ে আসুন।আপনাদের সামান্য সহযোগিতা তাঁকে বাঁচিয়ে রাখার প্রেরণা যোগাবে, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু! “

সুজন কে সাহায্য পাঠানোর ঠিকানা

মোঃলিটন মিয়া (রোগীর বড় ভাই) অথবা মোঃ রবিকুল ইসলাম,বাসস্ট্যান্ড, পুরাতন জনতা ব্যাংকের নিচতলা,তারাকান্দা-২২৫২, জেলা: ময়মনসিংহ।

বিকাশ নাম্বার : +৮৮০১৭৪৮৬৬৯৮৯২ পারসোনাল

editor

Recent Posts

ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের খবরটি প্রথম আলো কীভাবে একের পর এক সূত্রের মাধ্যমে…

3 minutes ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান

সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনকালে আমানউল্লাহ আমান বলেন, যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে…

22 minutes ago

অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার

অর্থপাচার সংক্রান্ত এক মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…

23 minutes ago

পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস

রক্ষণভাগের একাধিক খেলোয়াড়ের চোটের কারণে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো তরুণ…

26 minutes ago

ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষে ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত…

59 minutes ago

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ অভিনেতা সালমান খানের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করেছে।…

1 hour ago

This website uses cookies.