ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।
নানান আয়োজন আর উৎসব উদ্দীপনায় উদযাপিত হলো সিলেটের মাঠিতে এক টুকরো ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের সংগঠন”ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি”এর নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।
গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মিতা কমিউনিটি সেন্টারে শতশত সিলেটের বুকে ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দারা মিলিত হন এই উৎসবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেট এর নব নির্বাচিত সভাপতিঃ অবঃ পুলিশ হাজী আব্দুল আওয়াল এর সভাপতিত্বে বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগরীর অভিভাবক মেয়র আরিফুল হক চৌধুরী।
এবছর অনুষ্ঠানের আগে সংগঠনের পক্ষ থেকে”তিতাস” নামক স্বরনিকা প্রকাশ,মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সম্মাননা প্রদান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
শুরুতেই কোরআন তিলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলজিইডি মন্ত্রণালয়ের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবু বিপুল বণিক, সহকারী পুলিশ সুপার (মোগলা বাজার সার্কেল ) রূপক কুমার সাহা,নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন ,টুপের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহাম্মদ,সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ ইউনুছ মিয়া, সংগঠনের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির।
বক্তারা সিলেটের মতো একটি ব্যস্ততম শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির বিভিন্ন উল্লেখযোগ্য কাজের চিত্র তুলে ধরে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি কিভাবে শুরু থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে,আমি এই সমিতির আজীবন সদস্য হিসেবে থাকতে পারায় আমি গর্বিত।
আমাদের সন্তানদের জন্য আরো নতুন নতুন কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার।
আমি মনে করি সম্মানিত নেতৃবৃন্দ সেই দিকে একটু খেয়াল দিবেন।
আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।
উল্লেখ্য মেয়র আরিফুল হক চৌধুরী পরে ব্রাক্ষণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির জন্য তিনি তার মেয়াদের মধ্যেই একটি স্থায়ী কার্যালয় করে দেয়ার ঘোষণা দেন।
পরে সবাই নৈশভোজে অংশ গ্রহণ করেন।
দীপ্ত টিভিতে ১৫ আগস্ট থেকে প্রচারিত হবে নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। শনি থেকে…
রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে বাসাবাড়িতে রান্নার চুলা…
দিনাজপুরে বাণিজ্যিকভাবে গাড়ল পালন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচ ও অধিক লাভের কারণে অনেক বেকার…
মুম্বাইয়ে আয়োজিত এক সম্মেলনে মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেত্রী ও…
কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত…
রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার…
This website uses cookies.