Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বাংলাদেশে হানডা ইন্ডাস্ট্রিজের ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান ২৫ হাজার মানুষের

 

 মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি। বাসস এর বরাত দিয়ে দি ডেইলি স্টার বাংলা এমনটি জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানান।

প্রথমে কোম্পানিটি ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করেছিল। গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। তবে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় তা বৃদ্ধি পেয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত হয়।

হানডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে— এর মধ্যে থাকবে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট। এসব প্রকল্পের মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়।

সাক্ষাৎকালে হান চুন বলেন, “বিডা, বেজা এবং বেপজার সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”

এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে আপনি চীনা বিনিয়োগের নেতৃত্ব নিন এবং অন্যদেরও বিনিয়োগে উৎসাহিত করুন।”
তিনি বাংলাদেশি ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “তাদের এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা বৈশ্বিক ক্রেতাদের পছন্দ ও রুচি বুঝে কাজ করতে পারেন।”

সাক্ষাৎকালে হান চুন মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের একটি ডিজাইন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা সেটি দেখে বলেন, “এটি একটি চমৎকার শিল্পকর্মের মতো লাগছে।”

জানা গেছে, প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে মীরসরাইয়ে গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে।
দ্বিতীয় ধাপের জমি ও সুবিধাদি চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান, যা ২০২৫ সালের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।

এ বিনিয়োগকে বাংলাদেশের বস্ত্রখাতে একক বৃহত্তম চীনা বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Md Akash Hossain

Recent Posts

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ…

3 minutes ago

কারাগারে মায়ের সঙ্গে বন্দি তিন শতাধিক শিশু: সুরক্ষায় নতুন সুপারিশ

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। তাদের…

11 minutes ago

ওসমানীনগরে দুই ভাইয়ের জমি বিরোধে বাড়িতে আদালতের লাল পতাকা

সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে আদালত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা…

14 minutes ago

টেস্ট জিততে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের ৩৪৭ রান

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে জয়ের সমীকরণ পরিষ্কার। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে…

23 minutes ago

উত্তর ইসরাইলে বিস্ফোরণে কিশোর নিহত, নেতানিয়াহুর সফর বাতিল

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।…

30 minutes ago

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিজ বাহিনীর…

35 minutes ago

This website uses cookies.