Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পরিবার উন্নয়ন সংস্থার (FDA) জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও ২ ফেব্রুয়ারী পরিবার উন্নয়ন সংস্থা এ দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি। ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। ঐ বছরই সব শ্রেণীপেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারীকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এ ছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, মজুদ করা, প্রক্রিয়াকরন, সরবরাহ, বিপণন ও বিক্রিয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের প্রধান লক্ষ্য। এ দিকে এ দিবসটি উপলক্ষে আজ বেলা ১০ ঘটিকায় পল্লী কর্ম-সহায়ক এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (FDA) শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী, আলোচনা সভা ও ছাত্র- ছাত্রীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শ্যাম সুন্দর দেবনাথ, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর,(FDA), সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা (FDA), উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন কৃষিবিদ মেহেদী আজম, মাৎস্য কর্মকর্তা,(FDA)। আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সব খাবার নিরাপদ করতে হবে। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার, কিডনি রোগ, বিকলাঙ্গতা সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। আলোচনা শেষে
বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।

editor

Recent Posts

রংপুরে জুলাই মাসে ১৩৯ মামলা, গ্রেফতার ১৬৮

রংপুর মেট্রোপলিটন পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়েছে, গত মাসে মহানগরের ছয়টি থানায়…

12 minutes ago

রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন…

13 minutes ago

হরমুজের বিকল্প হিসেবে আর্কটিকের ‘বরফ সিল্ক রোড’ কতটা কার্যকর?

হরমুজ প্রণালি ও সুয়েজ খালের বিকল্প হিসেবে চীনের ‘বরফ সিল্ক রোড’ বা নর্দার্ন সি রুট…

23 minutes ago

এভিয়েশন খাতে প্রযুক্তির ব্যবহারে নেতৃত্বের লক্ষ্য বিমানমন্ত্রীর

এভিয়েশন খাতে সেবার মানোন্নয়ন ও কার্গো পণ্য দ্রুত খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন…

24 minutes ago

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা…

25 minutes ago

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন…

27 minutes ago

This website uses cookies.