Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে রংপুরকে স্মার্ট, উন্নত সিটি গড়বেন: মেয়র

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

রসিক নির্বাচনে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে রংপুরকে একটি স্মার্ট, উন্নত সিটি গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বঙ্গ কন‍্যা প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করে (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রংপুরে ফিরে তিনি একথা বলেন। এর আগে গত ৩১ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার রংপুর ফিরলে জাতীয় পার্টিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে। পরে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়রকে।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে দলেরই প্রার্থী নির্বাচিত হোক, তিনি উন্নয়ণের ধারা অব্যাহত রাখবেন এবং চাহিদা অনুযায়ী বরাদ্দ দেবেন। তিনি আশা করেন প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ দেবেন।

এ সময় রংপুর সিটি করপোরেশনেরর কর্মকর্তা প্রধান নির্বাহী রুহুল আমিন মিঞা, ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসেন মৃধা, জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এইচ এম ইয়াছিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রসিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে উল্লেখ করে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আগামী ৫ বছরে রংপুরের বৈপ্লবিক পরিবর্তন করতে চাই।

রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর নগরীর উন্নয়নের জন্য ১ হাজার ৬৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। চিকলী পার্কের জন্য ৪৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জমা হয়েছে। শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়েও একটি প্রকল্প জমা দিয়েছি। বিগত সময়ে করোনার জন্য শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার বিভাগীয় প্রশাসনের সাথে সেতুবন্ধনের মাধ্যমে আমরা শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করবো।

selim

Recent Posts

আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর রাতে আর্সেনাল লিডস ইউনাইটেডকে ২-১ গোলে এবং চেলসি বোর্নমাউথকে ৫-১ গোলে…

4 minutes ago

১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ…

21 minutes ago

ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে দলটি। শনিবার প্রেস ক্লাবে…

33 minutes ago

কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাটে শাহিন আহমদ নামে এক দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সীমান্তবর্তী…

37 minutes ago

শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে নগদ অর্থ…

40 minutes ago

দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর

ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা তরুণদের আন্দোলন এবং সেখানকার…

45 minutes ago

This website uses cookies.