Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে নোটারী করে এক মাস পরে দন্ড পেয়েছে বাল্যবিয়ের অপরাধের

ঝালকাঠির রাজাপুরে অপ্রাপ্ত মেয়ের বিজ্ঞ আদালতে নোটারী করে এক মাস পরে এক প্রবাসীর স্ত্রী বিশ হাজার টাকা অর্থ দন্ড পেয়েছে বাল্যবিয়ের অপরাধের। ভূক্তভোগী ঐ প্রবাসীর স্ত্রীর নাম মারুফা বেগম। সে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার সৌদি প্রবাসী মো. আনোয়ার হাওলাদারের স্ত্রী।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান খান ভূক্তভোগীকে তার কার্যালয়ে এনে এ দন্ড প্রদান করেন।

সরেজমিনে মো. মোজ্জামেল হাওলাদার, রানু বেগম, জব্বার হাওলাদার জানায়, মারুফার স্বামী আনোয়ার সৌদিতে থাকেন এ সুযোগে স্থানীয় গ্রাম পুলিশ ফয়সালের বাবা নাসির উদ্দিন তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন মারুফা ঘরে একা আছে মনে করে মারুফার বাড়ির প্রাচীর বেড়া ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা লোকজন নাসির উদ্দিনকে বেধে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যকে মোবাইল ফোনে জানায়। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম সকালে বিচার করা হবে এই আশ্বাস দিয়ে নাসিরকে ছাড়িয়ে দেয়। স্থানীয় গ্রাম পুলিশ বাবার রাতের ঘটনাকে ধামাচাপা দিতে কৌশলে গত ২৮ ডিসেম্বর মারুফার মেয়ের আদালতে নোটারীর ঘটনাকে বাল্য বিয়ে অপরাধ দেখিয়ে সকালে ইউএনওকে জানায়। ভূক্তভোগী মারুফার বাড়িতে বাল্যবিয়ের কোন আয়োজন বা অনুষ্ঠানের কোন তথ্য প্রমান না থাকলেও ইউএনও গ্রাম পুলিশ ফয়সালের কথার উপর ভিত্তি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মারুফাকে বিশ হাজার টাকা জমিরানা অনাদায় সাত দিনের কারাদন্ড প্রদান করেন। মারুফা জরিমানার বিশ হাজার টাকা পরিশোধ করে ছাড়া পায়।

ভূক্তভোগী মারুফা বেগম জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গ্রাম পুলিশের বাবা নাসির দরজা ভেঙ্গে আমার ঘরে ডুকে পড়ে। ঐ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় গ্রাম পুলিশ ফয়সাল ইউএনও স্যারকে ভুলবুঝিয়ে এক মাস আগে আমার মেয়ে ছনিয়ার আদালতের মাধ্যমে বিয়ের অনুমতিপত্র নেয়ার ঘটনা বাল্যবিয়ে দেখিয়ে আমাকে অর্থদন্ড প্রদান করা হয়। আমার মেয়েকেও ফয়সাল বিভিন্ন সময় জালাতন করতো তাই আমি বিয়ের প্রস্তুতি নেই। মেয়ের আদালতে নোটারী হওয়ার কাগজপত্র স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম নিয়ে নেয়ে। এখন চাইলে সে বলে ইউএনও স্যারের কাছে। ইউএনও স্যার বলে ইউপি সদস্যর কাছে।

মো. নাসির উদ্দিন হাওলাদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, আমি রাতে আমার ছেলে ফয়সালকে ডাকতে মারুফার বাড়িতে গিয়েছিলাম।

স্থানীয় গ্রাম পুলিশ মো. ফয়সাল হাওলাদার জানায়, এক মাস পূর্বে বিয়ের ঘটনা গত এক সপ্তাহ আগে আমি জানতে পারি। রাতে মারুফার ঘরে দুইটি অপরিচিত ছেলেকে দেখে মনে করেছিলাম জামাই এসেছে। সাথে সাথে আমি ইউএনও স্যারকে জানাই। পরে শুনি ঐ ছেলেদের মধ্যে কেউ জামাই ছিলনা।

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম জানান, ইউএনও স্যার কোন আইনে জরিমানা করেছে তা আমার জানানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান খান বলেন, রাতে ছেলে মেয়ে এক সঙ্গে ছিল। এছাড়াও মেয়ের মা অপরাধ স্বীকার করেছে।

editor

Recent Posts

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ছাত্রদল নেতা ও ভাতিজা গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকারম…

34 seconds ago

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: অধিকার ও সুরক্ষায় অঙ্গীকার

আজ রোববার ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর এবং সব ধরনের…

5 minutes ago

ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয়

ইসলামে ব্যবসাকে হালাল করা হলেও অন্যায্য ও অসৎ উপায়ের কারণে তা হারামে রূপ নিতে পারে।…

23 minutes ago

আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আবারও জুটি বেঁধে অভিনয় করলেন ইউসুফ আলী…

54 minutes ago

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব

বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…

2 hours ago

২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’

মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…

2 hours ago

This website uses cookies.