রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেট এ ভয়াবহ অগ্নিকাণ্ড সিফাতুল মারুফ
সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড এলাকার গ্রীন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তারাবো ব্রিজে যানজটের কারণে এসে পৌঁছাতে পারেনি।
কাচপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দিবাগত রাত দুইটার দিকে গ্রীন সিটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় । আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…
স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা সহ…
This website uses cookies.