ঈদুল ফিতরে টানা ছুটির ফাঁদে সারাদেশ।
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি পাচ্ছেন, ঈদুল ফিতর উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার, সেখানে এখন নির্বাহী আদেশে আরও ১ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ ২০ মার্চ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল ও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্ব সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর হতে পারে ৩১ মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি, ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার, তাঁর পরের ২ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার, এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির বিধিমালা অনুযায়ী, ২ ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই, ২ দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে, অবশ্য ২ ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়।
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে…
ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনাসভা চলাকালে মাথার ওপর ক্রুশ ভেঙে…
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারীকে পূজা করার মধ্য দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর…
দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আবাসন সংকটকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে…
This website uses cookies.