Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ওয়ার্ড আওয়ামীলীগ নেতার নামে ডিলারশীপ দিতে সমন্বয়কের তদবীর

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতার নামে ডিলারশীপ দিতে সমন্বয়ক সারজিসের তদবীর করেছেন এই নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

যাকে নিয়ে এসব তিনি সোনাম উদ্দিন যিনি ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । ক্ষমতার দাপটে এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন বীর দর্পে ।ক্ষমতা দেখিয়ে বি এন পির নেতা কর্মী দের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দায়ের করে ঘর ছাড়া করেছে । ২০১৮ সালে জাতীয় নির্বাচনে নরসিংদী ৪ (মনোহরদী-বেলাবো)থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী জনপ্রিয় নেতা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর মিছিলের উপর অতর্কিত হামলা চালায় সোনাম উদ্দিন ও তার ক্যাডার বাহিনী ।সেই চিহ্নিত সন্ত্রাসী এবার সমন্বয়ক কে কাজে লাগিয়ে হাতিয়ে নিয়েছেন চালের ডিলারশীপ । জানা গেছে কাচিকাটা ইউনিয়ন কাটাবাড়িয়া মুন্সি বাড়ির আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান বীরু এর পি.এস সুনামউদ্দিন এ-র ছেলে দেলোয়ার সমন্বয়ক সারজিস আলম এর বন্ধু এবং সেও সহ-সমন্বয়ক দাবিদার। সে-ই সমন্বয়ক সারজিস আলমকে দিয়ে তার বাবাকে চালের ডিলারশীপ দিতে তদবির করিয়েছে।
এ ভাবেই আবার পুনর্বাসিত হচ্ছে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ।

এ দিকে কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহামেদ বলেন, এখন সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে আওয়ামী লীগের লোকজন,গত ১৭ বছর তাদের অত্যাচার নির্যাতনে শিকার হয়ে আমরা বাড়ি ছাড়া ছিলাম।

ডিলারশীপের বিষয়ে কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম বলেন, সোনাম উদ্দিন সারাজীবন আওয়ামীলীগ করছে এখন তার ছেলে নাকি সমন্বয়ক সারজিসকে দিয়ে ফোন দিয়ে তার বাবাকে ডিলারশীপ নিয়ে দিছে, এখানে আমাদের কিছু বলার নাই।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Md Akash Hossain

Recent Posts

ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের অব্যাহতি ঘোষণার পর রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় ডিএনসি ও এসআরবি…

11 minutes ago

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ধর্মীয় পরিচয়ের…

30 minutes ago

মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪

ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রাজ্যের ইম্ফলসহ বিভিন্ন এলাকায়…

33 minutes ago

সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্যারিস, লিওঁ ও নিসসহ বিভিন্ন শহরে আংশিক…

48 minutes ago

আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম…

1 hour ago

অ্যান কারসনের প্রবন্ধ: পৃষ্ঠারা যখন প্রেম করে

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট’ বইয়ের ‘মাই পেইজ মেইকস লাভ’ প্রবন্ধটির বাংলা…

1 hour ago

This website uses cookies.