Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সাতক্ষীরা পৌর পূর্ব থানা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ ( সোমবার) সাতক্ষীরা জেলার আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বিকাল ৪ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি, বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সহকারী মাওঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন,স্বাস্থ্য পেশাজীবী ফোরামের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান , ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
প্রধান অতিথি মাওঃ রুহুল আমিন বলেন,মাহে রমজান গোটা মুসলিম জাহানের জন্য রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস হিসেবে আমাদের দ্বারপ্রান্তে হাজির হয়েছে। এই রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বাকি ১১ টি মাস যেন আমরা পরিপূর্ণ হক আদায় করে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ করতে পারি। এই মাস থেকে আমাদেরকে শপথ নিতে হবে যতই বাধা ,ঝড় ,জুলুম নির্যাতন আসুক না কেন সার্বক্ষণিক ইসলামের পথে অবিচল থাকবো।
সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

Md Akash Hossain

Recent Posts

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের ডাক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের…

5 minutes ago

বর্ষায় চোখ ওঠা রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বর্ষাকালে বাতাসে ভেসে থাকা ভাইরাসের মাধ্যমে দ্রুত ছড়ায় চোখ ওঠা বা কনজাংকটিভাইটিস। এই সংক্রামক রোগটির…

7 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে…

16 minutes ago

বগুড়ায় তাঁতীদের সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি

বগুড়ায় অনুষ্ঠিত জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা তাঁতীদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ…

17 minutes ago

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব ও মন্ত্রিসভায় পরিবর্তনের আলোচনা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতার পর বিএনপির সাংগঠনিক কাঠামো ও সরকারে বড় পরিবর্তনের…

23 minutes ago

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার আশ্বাস ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পাঠানো এক লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী…

26 minutes ago

This website uses cookies.