Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশন ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. হুমায়ন কবির, চন্দ্রগঞ্জ প্রতিনিধি:

চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রগঞ্জ বাজারের শাহিন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিআইপি রুমে সোমবার বিকালে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ চন্দ্রগঞ্জ বাজারে প্রায় ৫০জন মোবাইল ব্যবসায়ি উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে সভাপতির বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন তিনি বলেন, “রমজান মাস একটি পবিত্র মাস, যেখানে আমাদের নিজেদের আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সমাজের উন্নতি নিয়ে চিন্তা করতে হয়। এই মাহফিল আমাদের একত্রিত হওয়ার সুযোগ প্রদান করেছে, এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
এছাড়াও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, “চন্দ্রগঞ্জ মোবাইল অ্যাসোসিয়েশন শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
মাহফিলে উপদেশষ্টা মন্ডলির সদস্য মো. হাফিজুর রহমান, মো. সজিব এবং আবদুল মতিনও উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একে অপরের সাথে ইফতার পর্ব পালন করে মহান রমজান মাসের কল্যাণ কামনা করেন।

Md Akash Hossain

Recent Posts

ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়ে বিপাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। অবৈধ সংযোগের…

8 minutes ago

প্রশাসনে রদবদল: ৭ সিনিয়র সহকারী সচিবের নতুন পদায়ন

বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ…

27 minutes ago

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার…

33 minutes ago

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায়…

43 minutes ago

সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু, এক্সিলারেটে নতুন কারিগরি ত্রুটি

সামিটের টার্মিনালে নতুন জাহাজ থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির…

54 minutes ago

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…

60 minutes ago

This website uses cookies.