ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই
ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রেইনবো নামে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৫ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দক্ষিণ দেবীপুরে প্রথম জানাযা ও বাদ যোহর পৈত্রিক নিবাস কৃষ্ণরামপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক জিল্লুর রহমান দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও স্থানীয় দৈনিক উত্তর বাংলা’র ঘোড়াঘাট প্রতিনিধির পাশাপাশি ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সদস্যসহ তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, গত ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান…
খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করা জাপানের সেই জনপ্রিয় বানরছানা ‘পাঞ্চ’ জীবনের এক…
স্পেনের মাদ্রিদ ও আভিলা প্রদেশে দাবানলের ভয়াবহ তাণ্ডবের পর ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে হাজারো…
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান…
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টির কারণে দেশের ৪টি (4) সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত…
This website uses cookies.