মনোহরদীতে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা
মো.এমরুল ইসলাম. নরসিংদী জেলা প্রতিনিধি,
নরসিংদীর মনোহরদীতে বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার(৪ মার্চ)উপজেলার চালাকচর বাজারে পবিত্র রমজান উপলক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মাংস,ভোজ্য তেল,কাঁচা বাজার,মাছের বাজার,ইফতার সামগ্রী ও মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯”এর ৩৮ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটিং অফিসার স্যানিটারি ইন্সপেক্টর,মো.শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,চালাকচর বাজার পরিচালনা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের…
ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে।…
অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরাইলি সেনা নিহতের ঘটনায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু…
দেশের বিভিন্ন এলাকায় প্রতিকূল পরিস্থিতির কারণে সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড প্রকল্পে কর্মী নিয়োগের আবেদনের সময়সীমা…
রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে মো. সাহাবুদ্দিনের বিদায় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিদের বিদায়ের কোনো নির্দিষ্ট…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে হুইলচেয়ারে করে এসেছেন তার…
This website uses cookies.