Header Premium (728×90)

বিশ্বকাপ শেষে প্রথমবার প্রকাশ্যে মেসি, উপভোগ করলেন ফুটবল ম্যাচ

ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখনো প্রতিযোগিতামূলক ফুটবল মাঠে না ফিরলেও, গ্যালারিতে দাঁড়িয়েই একটি ম্যাচ উপভোগ করতে দেখা গেছে এই বিশ্বখ্যাত তারকাকে। বর্তমানে তিনি নিজের শহর রোজারিওতে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন।

গত শনিবার সন্ধ্যায় রোজারিওর নিকটবর্তী শহর অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে উপস্থিত হন মেসি। সেখানে তিনি লিওনেস এফসির একটি ম্যাচ উপভোগ করেন। উল্লেখ্য, এই ফুটবল ক্লাবটি পরিচালনা করে মেসির পরিবার। তার বড় ভাই মাতিয়াস মেসি এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ক্লাবটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগের লিগে খেলছে এবং এই আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামটি তাদের হোম ভেন্যু।

আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও মেসির স্টেডিয়ামে উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে কালো রঙের একটি হুডি পরে দাঁড়িয়ে আছেন মেসি। তাকে দেখতে পেয়ে গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। এ সময় হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন আর্জেন্টাইন জাদুকর। কাদেনা ৩ রোজারিও তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, অরোইয়ো সেকোতে লিওনেসের ম্যাচ দেখতে উপস্থিত হয়ে কাদেনা ৩-এর জন্য একটি বিশেষ শুভেচ্ছা বার্তা রেখে গেছেন মেসি।

গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর এটিই মেসির প্রথম প্রকাশ্য উপস্থিতি। ফাইনাল শেষ হওয়ার দুই দিন পর তিনি দেশে ফিরলেও জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে একই বিমানে আসেননি। দেশে ফেরার পরও বেশ কয়েক দিন তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন।

এদিকে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। এমএলএস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত চোট না থাকলে এই অল-স্টার ম্যাচে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং গত বছর এতে অংশ না নেওয়ায় শাস্তির মুখেও পড়তে হয়েছিল ইন্টার মায়ামির এই তারকাকে। তবে এবার বিশ্বকাপটি এমএলএস মৌসুমের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ায় লিগে সাত সপ্তাহের একটি বিরতি ছিল। এমএলএস আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে, যেসব খেলোয়াড় নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলবেন, তাদের অল-স্টার ম্যাচ থেকে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই নিয়মের আওতায় এবার অল-স্টার ম্যাচ খেলার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন লিওনেল মেসি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ভারতে ১১ বছরে ১.২৩ লাখ শিক্ষার্থীর আত্মহত্যা, শীর্ষে মহারাষ্ট্র

ভারতে বিগত ১১ বছরে প্রায় ১ লাখ ২৪ হাজার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরীক্ষার চাপ ও…

5 minutes ago

ট্রাইব্যুনালে দুই হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, পরোয়ানা জারি

সাভারে আসহাবুল ইয়ামিন ও টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র…

8 minutes ago

রাজশাহী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া দিল কে, রহস্যের কিনারা নেই

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মেলার স্টল বসানো হলেও এর ভাড়া কে গ্রহণ করেছে, তা…

10 minutes ago

নেত্রকোনায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ, তদন্তে পুলিশ

নেত্রকোনার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে নিজ ঘর থেকে মাসুল ওরফে মাহফুল নামে এক…

11 minutes ago

আর্জেন্টিনার আচরণকে ‘অসহনীয়’ বললেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের কাছে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যকার হাতাহাতির ঘটনা নিয়ে…

26 minutes ago

বিক্ষোভকারীদের ওপর গুলি: অমিত শাহকে জবাব চাইলেন রাহুল গান্ধী

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে…

27 minutes ago

This website uses cookies.