Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়ায় প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

হুমায়ুন করির, চন্দ্রগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়ায় প্রবাসীদের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় চরচামিতা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, এর আগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও হাফিজুর রহমান সজিবের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরামের জেলা উপদেষ্টা, লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ, তিনি পবিত্র মাহে রমজান যথাযথভাবে পালনের পাশাপাশি মানুষকে কোরআন মুখি হবার আহবান জানান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিলা মনসুর মহিলা মাদ্রাসার সহ সুপার মাওলানা নুর মোহাম্মদ রাছেল।
বিশেষ অতিথি, ঢাকাস্থ হাজিরপাড়া ফোরামের সমন্বয়ক, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার এলাহী।
যুব ও ক্রীড়া সংগঠক, আন নাফিউ ফাউন্ডেশনের সেক্রেটারি তাওসীফ হাসনাইন, প্রবাসী ফোরামের উপদেষ্টা সাহাব উদ্দিন মিলন। মাওলানা আবু ইউসুফ, মওলানা আব্দুল মোনায়েম, মাওলানা জসীম উদ্দীন, প্রফেসর হেলালুর রহমান, গোলাম আজম পাটোয়ারী, গাজী মাজেদুর রহমান শফিক, মাওলানা ওয়াহেদুন্নবী, ফয়েজুল ইসলাম খোকন প্রমূখ।

উল্লেখ্য ২০২১ সালে প্রতিষ্ঠিত, ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরাম মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে পরিচালিত অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন হতে হাজিরপাড়া বাসীর প্রয়োজনে পাশে ছিল প্রবাসী ফোরাম, বিশেষ করে বিগত বন্যায় ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে প্রবাসী ফোরামের তৎপরতা ছিল উল্লেখ যোগ্য৷ এছাড়া ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সেবা সহায়তা, বিয়ে শাদীতে আর্থিক অনুদান প্রদান, দারিদ্র্য বিমোচনে বিনামুল্যে সেলাই প্রশিক্ষণ, ছাগল লালন পালনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে আলাউদ্দিন আল আকাশ সভাপতি, আবু নাছের উজ্জ্বল সেক্রেটারি হিসেবে ভালবাসার বন্ধন প্রবাসী ফোরামের দায়িত্ব পালন করছেন।

Md Akash Hossain

Recent Posts

ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর আগে এওয়াজ বদল করা জমি পুনরায় বিক্রির ও দখলের চেষ্টার অভিযোগ…

5 minutes ago

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…

13 minutes ago

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

42 minutes ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

45 minutes ago

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…

49 minutes ago

তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…

52 minutes ago

This website uses cookies.