Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ এশিয়া সিনথেটিক্স লি: এর জমি গুরপূর্বক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির বিরুদ্ধে।

জানা যায়,বিগত আওয়ামী শাসনামলে সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী সন্ত্রাসী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাছ বাহিনীর সহযোগিতায় বে-আইনিভাবে নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির উপজেলার ব্রাহ্মণগাও মৌজা শীতলক্ষা নদীর পূর্ব তীরে আর, এস দাগ নং- ৩৬১০ হইতে ৩৬১৯,পর্যন্ত ৪০ শতাংশ জমি,সরকারি হালটভুক্ত রাস্তা দখল করে পাকা জেটি নির্মাণ করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে নদীর ফোরশোর ভূমিতে নানারূপ বেআইনি ও অবৈধ কর্মকান্ড করে আসছে, ইচ্ছামতো নদীর পাড়, ফোরশোর ভূমি এবং সংলগ্ন ভূমির আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে দখল করে নিয়েছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি।

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে আদালত এই জমর উপর ২৭/০৫/২০২৪ ইং তারিখে নিষেধাজ্ঞা জারি করেন।
হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং – ৬৩৪৭/২০২৪ এবং সিভিল পিটিশন অ্যাপিল নং -২০০৭/২০২৪ আপীল বিভাগে বিচারাধীন আছে।

এমতাবস্থায়, মো. রবিউল আলম, নির্বাহী প্রকৌশলী (পুর), প্রকৌশল বিভাগ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সম্পূর্ণভাবে অন্যায় ও অবৈধভাবে প্রভাবিত হইয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের অবতারণা করিয়া বর্ণিত বিষয়ে উল্লেখিত বিগত ০৭.০৭.২০২৪ ইং তারিখে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করে

নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির ঘাট ম্যানেজার আমানুল্লাহ জানান,ব্রাহ্মণগাও মৌজায় শীতলক্ষা নদীর পূর্ব তীরের আর, এস দাগ নং- ৩৬১০, ৩৬১১, ৩৬১২,৩৬১৩, ৩৬১৪, ৩৬১৫, ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ এবং ৩৬১৯ এ দাগের মোট ১৫০ বিঘা জমির সম্পূর্ণ মালিক নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি।
আমাদের প্রায় ৪০ শতাংশ জায়গা এন.সি. ঘোষ (কাজল), ব্যবস্থাপনা পরিচালক,
ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি
১১/১০/২০২২ ইং তারিখে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের জায়গাটি দখল করার পায়তারা করায় আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছিলাম।
সকল প্রকার সিরামিক, খাদ্য, পাথর, বালু, কয়লা এবং অন্যান্য ভারী মেশিনারী দ্রব্যাদি আমদানি করে চট্টগ্রাম ও মংলা বন্দর হতে চরগন্ধবপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বন্দর দিয়ে বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে জোরপূর্বক জায়গাটি স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দখল করে আদালতের নিষেধ অমান্য করে
আমদানিকারকের ফ্যাক্টরী/গোডাউন/প্রজেক্ট সাইটে মালামাল লোড আনলোড এর কাজ চালিয়ে যাচ্ছে ।

ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির ম্যানেজার মেহেদী জানান, এ জমিটি আমাদের ক্রয়কৃত না । আমারা কারো জমি দখল করিনি আমাদের কোম্পানি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণ করেছে এবং ঘাট পরিচালনা করে আসছে ।

নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ মোবারক হোসেন মজুমদার বলেন, নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানি এবং ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির দুটি আমাদের লাইসেন্স কৃত প্রতিষ্ঠান। সীমানা নিয়ে দুটি প্রতিষ্ঠানে মামলা চলমান আছে আদালতে। আদালতের মামলার রায় যা আসে তা পরবর্তীতে দেখা হবে।

Md Akash Hossain

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

14 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

15 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

15 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

15 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

15 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

15 hours ago

This website uses cookies.