নরসিংদীতে সেতুর নিচে পড়ে ছিল তরুণীর মরদেহ
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী)সন্ধ্যায় নরসিংদীর বেলাবতে অবস্থিত ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নিচ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ১৮ বছর। বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নিচ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার বিকেলে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।
ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.