ব্রেকিং নিউজ

পানি না এলে আন্দোলন চলবেই: আমীর খসরু

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার ,নীলফামারী

তিস্তা নদীর ন্যায্য পানি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “তিস্তা নদীর পানি পাওয়া আমাদের অধিকার, আমাদের অস্তিত্বের দাবি। আন্তর্জাতিকভাবে নদী ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার যে নীতি, তা এখানে ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে এই ব্যবস্থাপনাকে পুনরুজ্জীবিত করার, যাতে তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পায়।”

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই পাকার মাথায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “যখনই তিস্তার পানির ন্যায্য অধিকার নিয়ে দাবি ওঠে, তখনই তা পিছিয়ে দেওয়া হয়। অথচ ফেনী নদীর ক্ষেত্রে একাধিক চুক্তি হয়েছে, যা ভারতের জন্য লাভজনক। কিন্তু তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। ফলে কৃষি উৎপাদন কমে গেছে, জীববৈচিত্র্য ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছে।”

তিনি আরও জানান, তিস্তা নদীতে পানি না থাকায় বছরে প্রায় ১৫ লাখ টন চাল ও গম উৎপাদন কমছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিস্তা রক্ষা আন্দোলন মানুষের হৃদয়কে স্পর্শ করেছে।

পানি না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জাগো বাহে, তিস্তা বাঁচাও!” — দৃঢ় কণ্ঠে বলেন আমীর খসরু

তিনি বলেন, “যে কোনো দাবি বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন শুরু করেছে, এবং আমরা তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছি। এ আন্দোলন আমাদের ভবিষ্যৎ পথচলায় শক্তি জোগাবে।”

উল্লেখ্য, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার ছিল এ দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিন।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.