নরসিংদীতে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর নিহত
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী
নরসিংদীর রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌর শহরের মহিষমারায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম (৫০) নিহত হন। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত আবুল কাশেম উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি শ্রীরামপুর বাজারে সারের ব্যবসা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ভাই ও স্থানীয়রা প্রথমে জানতে পারেন যে আবুল কাশেম স্ট্রোক করে মারা গেছেন। তবে বাড়িতে গিয়ে মরদেহ দেখে মাথায় হাত রাখলে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল রহমান জানান, রায়পুরা পৌর এলাকায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছেন। দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.