অপরাধ

জলঢাকায় ১৯ মাস ধরে প্রতিষ্টানে অনুপস্থিত, বেতন তুলছেন আয়া হাবীবা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: 
নীলফামারী জলঢাকায় অদৃশ্য শক্তির জোরে চাকুরীর শুরু থেকে এখন পযর্ন্ত স্কুলে না গিয়ে সরকারি অংশের বেতন ভাতা তুলে আয়েশি সংসার জীবন কাটাচ্ছেন হাবীবা বেগম নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী।

অন্যদিকে তার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব‍্যাবস্হা না নিয়ে অসুস্থতা বলে চালিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এতে প্রতিষ্টানে কর্মরত শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, হাবীবা বেগম গত ২০২৩ সালের ১২ই জুন আয়া পদে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে যোগদান করেন ।
তিনি প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বুধবার পযর্ন্ত একবারই প্রতিষ্ঠানে যান। তাও আবার চাকুরীর মিষ্টি খাওয়ার জন্য। তারপর থেকে বর্তমান সময় তিনি বাড়িতে সংসারের কাজ করে যাচ্ছেন। এতে তার কোনো জবাবদিহি নাই।

তার এহেন কর্মকান্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক বা ম‍্যানেজিং কমিটি থেকে তাকে কোনো কারন দর্শানোর নোটিশও দেননি।

এদিকে হাবীবার বাড়িতে সাংবাদিকরা গেলে দেখেন যে তিনি আর সব সুস্থ মানুষের মতই জীবন যাপন করছেন।

সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ওঠানে ঝাড়ু দেওয়া সহ অন্য সব কাজ করছেন।

বিদ‍্যালয়ে অনুপস্থিতিতের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন অপারেশনের কথা বলে, বলেন যে, আমি মাঝে মধ্যে যাই। ওখানে অনেক মহিলা আছে আমার তো স্কুলে কোনো কাজ নেই। আপনারা যেহেতু বলছেন আমি কাল থেকে আবার স্কুলে যাবো।

হাবীবা স্কুলে না আসায় বিভিন্ন  কাজে শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমূক্ষীন হতে হয়।

নাম  প্রকাশ না করার শর্তে একজন সহকারী শিক্ষক জানান হাবীবা না থাকায় বাইরে থেকে কোন মেহমান আসলে তাকে সন্মান করতে পারিনা। অথচ তিনি বাড়িতে বসেই প্রধান শিক্ষককে ম‍্যানেজ করে  বেতন ভাতা নিচ্ছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, হাবীবা অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারে না তাই আসে না। বিষয়টি সবাই জানে। তবে তার ছুটির জন্য কোনো আবেদন বা ডাক্তারের কাগজপত্র নেই।

উপজেলা নির্বাহী অফিসার ও বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব‍্যাবস্হা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

12 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

12 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

13 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

14 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

19 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

20 hours ago

This website uses cookies.