বেরোবি-তে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ (২ ফেব্রুয়ারি ) রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক দল অংশ নিয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.