ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১ বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ চালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন যাত্রীসহ সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিক্সার আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলার (সবুজ বাংলা এগ্রো প্রোডাক্টস) ফিসারী অফিস গেট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে।FB IMG 1720708986107

নিহতরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিক্সার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)।
এই ঘটনায় আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪