বাংলাদেশ আইন সমিতির চিত্রাংকন প্রতিযোগিতা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে ৩০ মার্চ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে পবিত্র কোরআন শরীফ খতম, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি মনজুর মোহাম্মদ শাহনেয়াজ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা. মাহফুজুর রহমান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, আইন অনুষদ এর অধ্যাপক ড. সীমা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম উদযাপন কমিটি ২০২৪ এর আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতিমণ্ডলী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারের সম্মানিত সচিববৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তাবৃন্দ, সিনিয়র অ্যাডভোকেটবৃন্দ ও সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞ বিচারক হিসেবে চারুকলা অনুষদের সম্মানিত অধ্যাপকসহ ৩ জন শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।




















