ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১ বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট –

নিজস্ব প্রতিবেদন 
  • আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট –

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নিজস্ব প্রতিবেদন 
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি হয়ে পড়ায় সিন্ডিকেটের মাধ্যমে যে কোন খাদ্য সামগ্রীর সংকট সৃষ্টি করা হচ্ছে।

এসব মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে হলে ভোক্তাদের মধ্যেও সিন্ডিকেট গড়ে তোলা দরকার। ক্রেতারা প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ কোনো ভোজ্য পণ্য ক্রয় না করলে অসাধু ব্যবসায়ীরা সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার আর কোনো সুযোগ পাবেনা।

এক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিষয়ে তথ্য দিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে

আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এদিন ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ বন্ধে ব্যবসায়ী ও অংশীজনদের সাথে কথা বলেন তিনি।

এসময় সফিকুজ্জামান আরও বলেন, এমন কোনো পণ্য নেই যা এদেশে নকল হচ্ছে না। সত্যিকার অর্থে যদি কেউ সৎভাবে ব্যবসা করতে চান, তিনি এদেশে টিকে থাকতে পারবেন না।

আলোচিত ব্যবসায়ী খলিল কম দামে মাংশ বিক্রি করায় হত্যার হুমকি পান। হার্টের রিং, ডায়বেটিকের স্ট্রিক পর্যন্ত নকল হচ্ছে। কী ভয়াবহ ব্যাপার। আমরা নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে অভিযান চালিয়ে দেখেছি সেখানকার সকল পন্য নকল।

তিনি বলেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়েছে কিনা।

আমি বলি, সিঙ্গাপুর বাংলাদেশের মতো হয়েছে। আমার দেশের মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়ে বেটার। আমরা এখন সাবমেরিন ক্যাবলের যুগে ঢুকেছি, স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি। আমার এখন কর্মক্ষম মানুষ দরকার।

কিন্তু ড্রামের তেল খেয়ে কিভাবে সেই কর্মক্ষম মানুষ তৈরি হবে? প্রতিদিন ঢাকা সিটিতেই ৫-১০ হাজার রোগী কেবল হার্টের চিকিৎসা করতে আসে।

আমার ধারণা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয় এদেশে। অল্প মূল্যে বিক্রির অজুহাত দিয়ে ড্রামের তেলের ব্যবসা করছেন। অথচ ড্রামের তেল খেয়ে জনসাধারণ দূরারোগ্য বিভিন্ন ব্যধিতে আক্রান্ত হচ্ছেন। আগে দেখতাম, অবসরের পর মানুষের হার্ট অ্যাটাক

হচ্ছে, কিন্তু এখন ৩০ বছরের ছেলেদেরও অহরহ এটি হতে দেখা যাচ্ছে।

জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান (রোগতত্ত্ব ও গবেষণা) প্রফেসর সোহেল রেজা চৌধুরী, ভোক্তা অধিদপ্তরের পরিচালক ফকির মুহামাদ মুনাওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জহিরুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট –

আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪