সংবাদ শিরোনাম :
লালপুর ইট বোঝায় ট্রলি পিকআপ সংঘর্ষে হেলপার নিহত
স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি
লালপুরে ইট বোঝাই ট্রলি- পিকআপ সংঘর্ষে বাপ্পি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় জীবন (১৮)নামের আরও একজনকে আশাঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৫ই ফেব্রুয়ারি-২৪ সকাল ৯ টার দিকে লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের আট্টিকা-জামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত জীবন রহিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ নিশ্চিত করেছেন।
















