ছয় হাজার টন কয়লা জব্দঃ আটক ছয় কালোবাজারি।
পিরোজপুরের কচা নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজসহ ৬ হাজার টন কয়লা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ।
এই সময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছয়জন কালোবাজারিকে আটক করা হয়। আটককৃতরা হলো মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রশিদ, মোহাম্মদ সোহেল ফকির, মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ বেল্লাল গাজী, দবির উদ্দিন। জব্দকৃত কয়লার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বের) বিকেলে সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মাদার ভেসেল হতে এম.ভি. বাই. কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শনিবার রাত ১টায় কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নোঙর করা কার্গো জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রাকবডি বাল্কহেড ও পাচারে ব্যাবহৃত সরঞ্জাম জব্দ করে। এসময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৬ কালোবাজারিকে আটক করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.