সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আরাফাতের শ্রদ্ধা
মারুফ সরকার,স্টাফ রির্পোটার:
- আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আরাফাত। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও ফাতেহা পাঠ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




















