ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাটে হান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আনোয়ারা ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক ডিজেলের দাম অপরিবর্তিত, বাড়লো পেট্রোল-অকটেন কেরোসিনের মূল্য অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা আরপিএমপি, মেট্রো ডিবির অভিযানে ০২ জন গ্রেফতার বালারহাটে স্পিরিট পানে ২ জনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁর মান্দায় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় মোটরবাইকের আরোহী মিনা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী মোয়াজ্জেম হোসেন (৩০)।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার এ দম্পত্তি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। আহত মোয়াজ্জেম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত মোয়াজ্জেম হোসেন রাজশাহীর বাঘা উপজেলায় সমাজ কল্যাণ নামে বেসরকারি একটি সংস্থায় চাকরি করে। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য স্ত্রী সন্তানকে নিয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাঘা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে র্দুঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর স্ত্রী মিনা বেগম।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মিনা বেগমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনা বেগমের স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩