Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুরে ডিবি পরিচয়ে কৃষককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি

রংপুরের গঙ্গাচড়ায় ডিবি পুলিশ পরিচয়ে মইদুল ইসলাম সোনা (৪০) নামে এক কৃষককে বাসা থেকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৬ দিন পার হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ স্বজনদের।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল রাত প্রায় ১টার দিকে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে কৃষক মইদুলের বাড়িতে যান ডিবি পুলিশ পরিচয়ে ৭/৮জন। এ সময় তারা মইদুলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যান। এ সময় তার স্ত্রী সাথী বেগম গ্রেফতারের কারণ জানতে চাইলে তাকে পিটিয়ে আহত করে কথিত ডিবি পুলিশের লোকজন।

ঘটনার পর মইদুলের বাবা নুর ইসলাম স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও চেয়ারম্যানকে বিষয়টি জানান। ইউপি সদস্য রফিকুল ইসলাম অপহৃতের বাসায় যান। পরে তার খোঁজে আলমবিদিতর খানাটারী গ্রামের সুরুজ মিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। রাতে সুরুজ মোবাইল ফোনে অপহৃতের বাবা নুর ইসলামকে ডেকে নিয়ে তার ছেলের মুক্তির জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিক ওই পরিমাণ টাকা না থাকায় কিছু টাকা সুরুজের হাতে দেন নুর ইসলাম। এ সময় ১ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে অপহৃত মইদুলকে উদ্ধারের কথা জানান সুরুজ। কিছু সময় পর সুরুজ মোবাইল ফোনে নুর ইসলামকে পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নের এক স্থানে যেতে বলেন। নুর ইসলাম তার ভাতিজা ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই স্থানে গিয়ে মইদুলকে আহত অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখেন।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ করেন নুর ইসলাম। কিন্তু ৬ দিন ধরে গঙ্গাচড়া থানার ওসি লিখিত অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড না করে নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ তার স্বজনদের।

এ বিষয়ে গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন জানান, একটু সমস্যা ছিল, ১ পুলিশের সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সমস্যা হয়েছে। মামলাটি দ্রুত রেকর্ড করা হবে।

mottalib

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

20 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

20 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

20 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

21 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

21 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

21 hours ago

This website uses cookies.