ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

মহেশখালীতে মাছ ধরার ট্রলার সহ নিখোঁজ ১৪ জন

মফিজুর রহমান মহেশখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

মহেশখালীতে মাছ ধরার ট্রলার সহ নিখোঁজ ১৪ জন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং বোট সহ ১৪ জন মাঝিমাল্লা নিখোঁজ। বোটটি উপজেলার হোয়ানক ছনখোলাপাড়া এলাকার শামশুল আলম নামে এক ব‍্যক্তির মালিকানাধীন বলে জানা গেছে।

গত শুক্রবার (৭ এপ্রিল), উপজেলার হোয়ানক ছনখোলাপাড়া এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বোট দীর্ঘ ৫দিন গত হলেও এখনো কূলে ফিরে আসেনি। তাদের ভাগ্য কি হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। নিখোঁজ জেলেদের পরিবারে কান্নার রোল বয়ে চলছে।

নিখোঁজ জেলেরা হলেন, উপজেলার কালারমারছড়ার পূর্ব আঁধারঘোনা গ্রামের সালাহ আহমদের ছেলে আব্দুল মালেক মাঝি ও মোহাম্মদ রিদুয়ান, আব্দুস সালামের ছেলে মো. হায়াত, দানু মিয়ার ছেলে আব্দুল মান্নান, আকবর আলীর ছেলে মাহবুব আলম, মো. শরীফের ছেলে নুরুস সামাদ। এছাড়াও হোয়ানক ছনখোলাপাড়ার আবু জাফরের ছেলে শামশুল আলম সহ ১৪ জন। এর মধ্যে আঁধারঘোনা এলাকার ৬ জন, হোয়ানকের ৬ জন এবং ছামিরাঘোনার ১ জন বলে জানা যায়।

সাগর থেকে ফিরে আসা বাবু নামে এক ব‍্যক্তি জানান, বোটটি সাগরে যাওয়ার ঐ দিন রাতে কয়েকটি বোট ডাকাতি হয়। পরের দিন সকলে শামশুল আলমের বোটটি সাগরের দিকে রওনা হলে করিম সিকদার মাঝির ইন্ধনে আশেপাশের জেলেরা ডাকাতের বোট সন্দেহ করে। কয়েকটি বোটের জেলেরা মিলে ঐ বোটে আক্রমণ করেন।

স্থানীয় জনগণ নিখোঁজ জেলে ও ফিশিং বোটটি সাগর থেকে উদ্ধার ও সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে মাছ ধরার ট্রলার সহ নিখোঁজ ১৪ জন

আপডেট সময় : ১০:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩