মহেশখালীতে গভীর রাতে বন বিভাগের অভিযান, বিপুল পরিমাণ গাছ জব্দ
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের ষাইটমারায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আকাশমণি গাছ জব্দ করেছে বন বিভাগ।
১০ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ টুকরা প্রায় ২১ ঘনফুট আকাশমণি গাছ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া।
সূত্রে জানা যায়- উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট এলাকার ষাইটমারা চায়না মার্কেট এলাকার গহীন জঙ্গল থেকে কিছু গাছখেকো চুরি করে গাছ কেটে পাচার করার প্রস্তুতি নিয়েছিল। সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে
শাপলাপুরবিট কর্মকর্তা নুরে আলম মিয়া, কালারছড়া বিট কর্মকর্তা আবুল কালামসহ তাদের লোকজন প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে ১৫ টুকরা = ২১. ঘনফুট আকাশমনি গোল কাঠ জব্দ করে শাপলাপুর বিট কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান- শাপলাপুরের ষাইটমারার চায়না মার্কেট এলাকায় গভীর জঙ্গলে গাছ কেটে পাচারের খবর পেলে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে ২১ ঘনফুট আকাশমণি গাছ জব্দ করে বিট কার্যালয়ে আনা হয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.