গরু চোরচক্রের ৪ সদস্য গাইবান্ধায় গ্রেফতার
গাইবান্ধায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৪টি গরু ও পরিবহনের কাছে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম সজীব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু, অপর দুই সদস্য সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।
পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গতকাল
(৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে চোরাই গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ট্রাকে ওঠানোর সময় চারটি চোরাই গরু ও আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, ‘এ চোর চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিল। গরুগুলোর মালিক না পাওয়ায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’
(৫ এপ্রিল)বুধবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.