Header Premium (728×90)

অপরাধ

কুড়িগ্রামে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভেলপার সহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

(৮ মার্চ) বুধবার রাতে জেলার ভুরুঙ্গামারী, রংপুর ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়া (২৪), জুয়ার এজেন্ট আবুল কালাম (২২) ও ভবানী রায় (২৮)।

(৯ মার্চ) বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, উত্তরবঙ্গের অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়াসহ অনলাইন জুয়ার মুল হোতা আবুল কালাম ও ভবানী রায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ল্যাপটপ ও বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মো. মাহফুজুল ইসলাম জানান, চক্রটি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

পুলিশ সুপার জানান, এন্টি টেরোরিজম ইউনিটের সাইবার উইংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, রংপুর শহরের মুলাটল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অয়ন ছাত্রাবাস থেকে অনলাইন জুয়ার এজেন্ট আবুল কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে কয়েকটি সিম কার্ড ও নগদ টাকা পাওয়া যায়। তার দেয়া তথ্যমতে, জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভানা এলাকা থেকে অনলাইন জুয়া সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা এলাকা থেকে অনলাইন জুয়ার অন্য এজেন্ট ভবানী রায়কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চক্রটি ম্যাক্স প্লেয়ার, স্পোর্টস জোন সফটওয়্যার ব্যাবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উঠতি বয়সের তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

editor

Recent Posts

অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা আরপিএমপি, মেট্রো ডিবির অভিযানে ০২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ নির্দেশনায় মহানগরীতে সাইবার অপরাধ, জুয়া…

30 minutes ago

বালারহাটে স্পিরিট পানে ২ জনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন

স্টাফ রিপোর্টার রংপুর: ‎রংপুরের মিঠাপুকুরের আজ ‎ (১ জুন) সোমবার সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের…

41 minutes ago

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

23 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

23 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

23 hours ago

This website uses cookies.