স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ নির্দেশনায় মহানগরীতে সাইবার অপরাধ, জুয়া ও অনলাইনভিত্তিক অবৈধ কার্যক্রম প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ (১ জুন) সনাতন চক্রবর্তী, ডিসি(ডিবি)’র তত্ত্বাবধানে মেট্রো ডিবি ১টি সফল অভিযান পরিচালনা করেছে।
গোপন সংবাদের রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ০২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:
১। ভূপতি কুমার রায় (২৫)
পিতা: মুকুন্দ রায়
সাং- মদনপুর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।
২। আরিফুল ইসলাম আবির (২৫)
পিতা: আফজাল হোসেন
সাং- গোরন, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে তাদের নিকট হতে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৫টি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানান, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে আরপিএমপির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলায় ৮ বছর বয়সী ২য় শ্রেণির ১…
ফখরুল আলম সাজু ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের মিঠাপুকুরের আজ (১ জুন) সোমবার সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
This website uses cookies.