সংবাদ শিরোনাম :
ধামইরহাট থানা পুলিশের আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৫০৯ বার পড়া হয়েছে

নওগাঁর জেলার ধামইরহাট থানা পুলিশের আয়োজনে “ডিজিটাল প্রযুক্তির ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল এগারোটায় ধামইরহাট থানা পুলিশের আয়োজনে; থানা চত্বরে উপজেলার স্বাবলম্বী ও সাধারণ নারীদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মোঃ আব্দুল গণি, মহিলা পুলিশ সদস্য মোসাঃ তানিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পুলিশিং কমিটির কার্যনির্বাহী সদস্য তমা আকতার।















