রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর জিলা স্কুল মাঠ এ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন আজ (১৯ মে) সকাল ৯.৪৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর। আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, খেলাধুলা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভরতা, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেম জাগ্রত করে।
তিনি আরও বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরিবার, শিক্ষক, প্রশাসন ও সমাজের সকলকে শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।




























