Header Premium (728×90)

অপরাধ

শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় দুইজন গ্রেফতার

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত সরকার (২৪) এবং অর্জুনের স্ত্রী কনিকা উষা (৫২)।

পুলিশ জানায়, গত ৩ মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীর বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা শিক্ষিকাকে বেদম মারধর করে এবং শ্লীলতাহানির পাশাপাশি গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

একপর্যায়ে শিক্ষিকার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এ ঘটনায় শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে অমিত সরকার, অর্জুন সরকার, কনিকা উষা, বিথী সরকার ও পূজা রানীকে আসামি করে রূপগঞ্জ থানা-য় মামলা দায়ের করেন।

এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

saju

Recent Posts

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

6 hours ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

7 hours ago

কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিণের গোয়ালগাঁও এলাকায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার…

7 hours ago

বেরোবির নতুন উপাচার্য নিয়োগ

স্টাফ রিপোর্টার রংপুর: ১৪ মে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়…

7 hours ago

টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

ফখরুল আলম সাজু ঢাকা গাজীপুর টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে ১ যুবকের ঝুলন্ত…

1 day ago

কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফখরুল আলম সাজু কুষ্টিয়া জেলা ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে ১ গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন…

1 day ago

This website uses cookies.