Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ (পিবিআই)।

১৪ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকার ১টি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম (৩২) ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন ছোসনা এলাকার বাসিন্দা সে পেশায় ১ জন নির্মাণ শ্রমিক।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার উক্য সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের বায়োজিদ এলাকায় ১টি বাসা থেকে সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

১২ মে মঙ্গলবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের ছোসনা এলাকায় ১ সৌদি প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে হত্যা করে লাশটা নির্মাণাধীন বাড়ির ১টি কক্ষের বালুর নিচে পুঁতে রাখেন, ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে গত ১৩ মে বুধবার নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

নিহত শিরিন আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী, তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে, মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে পরিবারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল, সম্প্রতি তারা পাশের জমিতে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

বাড়ির নির্মাণ কাজে একই এলাকার সাইফুল ইসলাম নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন, ঘটনার দিন বিকেলে নিহত শিরিন আক্তারের ছোট ছেলে আরজু তার মাকে খোঁজে না পেয়ে নির্মাণাধীন বাড়িতে গিয়ে দেখেন শ্রমিক সাইফুল ১টি কক্ষে কোদাল দিয়ে বালুর স্তূপ করছিলেন।

সন্ধ্যার পর প্রবাসীর স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে নির্মাণাধীন বালুর স্তূপের নিচ থেকে মৃত অবস্থায় দেখতে পান।

আরো জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী মঙ্গলবার বিকেলে কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে তাকে হত্যা করে বালুর নিচে তার মরদেহ পুঁতে রাখা হয়, ঘটনার পর থেকেই নির্মাণ শ্রমিক সাইফুল পলাতক ছিল, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে সাইফুল জড়িত।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর বলেন, নিহতের ছেলে আরিয়ান আরজু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন, সন্দেহ ভাজন সাইফুলকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে এ হত্যার রহস্য উদঘাটন করতে নিরলস কাজ করে যাচ্ছে।

saju

Recent Posts

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

6 hours ago

কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিণের গোয়ালগাঁও এলাকায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার…

7 hours ago

বেরোবির নতুন উপাচার্য নিয়োগ

স্টাফ রিপোর্টার রংপুর: ১৪ মে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়…

7 hours ago

টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

ফখরুল আলম সাজু ঢাকা গাজীপুর টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে ১ যুবকের ঝুলন্ত…

1 day ago

কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফখরুল আলম সাজু কুষ্টিয়া জেলা ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে ১ গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন…

1 day ago

সাংবাদিক টুটুলকে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে এসইউএসবি

ফখরুল আলম সাজু প্রতিবাদ রিলিজ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন (এসইউএসবি) ও ফেনী জেলা সভাপতি আশরাফুল…

1 day ago

This website uses cookies.