মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা সদর দক্ষিণের গোয়ালগাঁও এলাকায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই ফয়সাল খুন হয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিন থানার পুলিশ।
১৪ মে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা সদর উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফয়সাল (৩৫) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে, অভিযুক্ত মোর্শেদ তার আপন বড় ভাই।
স্হানীয় সুত্রে জানা যায়, স্থানীয় ১টি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোর্শেদের স্ত্রী, ১৩ মে বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি শেষ করে ১৪ মে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান, সকালে ঘরের পাশে শিশুরা হৈ-হুল্লোড় করলে মোর্শেদের ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন, এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে ২ ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়, পরে তারা ২ জনই বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর দুপুর দেড়টার দিকে ২ ভাই পুনরায় বাড়ি ফিরে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, এক পর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জাানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়, এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
স্টাফ রিপোর্টার রংপুর: ১৪ মে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়…
ফখরুল আলম সাজু ঢাকা গাজীপুর টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে ১ যুবকের ঝুলন্ত…
ফখরুল আলম সাজু কুষ্টিয়া জেলা ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে ১ গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন…
ফখরুল আলম সাজু প্রতিবাদ রিলিজ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন (এসইউএসবি) ও ফেনী জেলা সভাপতি আশরাফুল…
This website uses cookies.