Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ফখরুল আলম সাজু

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায় তাসলিমা খাতুন নামে ১ গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গিয়েছে, এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর শাশুড়ি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে।

১৩ মে বুধবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে, খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে।

তাসলিমা খাতুনের বাবা তাহের মণ্ডল ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়, বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল, তাদের সংসারে ২টি সন্তান রয়েছে।

তাসলিমা খাতুন তার শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের এ ব্যাপার জানান, এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাসলিমা খাতুন উপর নির্যাতন শুরু করেন।

১২ মে মঙ্গলবার রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার করার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।

কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়, জিজ্ঞাসাবাদের ১ পর্যায়ে সত্য ঘটনা ফাঁস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়, এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, লাশের গলার দাগ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

saju

Recent Posts

হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা থানা সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০…

3 hours ago

ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস…

5 hours ago

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও…

5 hours ago

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে…

5 hours ago

আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়

যখন সময় ডেস্ক রির্পোট: মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…

6 hours ago

সালিশি বৈঠককে কেন্দ্র করে রূপগঞ্জে সশস্ত্র হামলা, গুলি ও লুটপাটের ঘটনায় মামলা

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় সালিশি বৈঠককে…

16 hours ago

This website uses cookies.