Header Premium (728×90)

আইন ও আদালত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন সহ অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা গ্রেফতার করেন।

১২ মে মঙ্গলবার কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে র‌্যাব সদস্যরা আটক করে।

আটককৃত আসামি আমজাদ হোসাইন রিপন (৩৬) কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা থিরা পুকুরপাড় এলাকার মাহে আলম এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, ১২ মে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর ১টি বিশেষ অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জন অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে, এসময় আসামীর দখল হতে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর সহ অন্যান্য এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল, র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরনের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

saju

Share
Published by
saju

Recent Posts

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ফখরুল আলম সাজু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায়…

3 hours ago

হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা থানা সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০…

3 hours ago

ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস…

5 hours ago

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে…

6 hours ago

আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়

যখন সময় ডেস্ক রির্পোট: মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…

6 hours ago

সালিশি বৈঠককে কেন্দ্র করে রূপগঞ্জে সশস্ত্র হামলা, গুলি ও লুটপাটের ঘটনায় মামলা

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় সালিশি বৈঠককে…

16 hours ago

This website uses cookies.