ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩ রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন, দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

পূবাইলে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাত আটক

নুপুর আক্তার ঢাকার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নুপুর আক্তার
ঢাকার প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৩ জনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা, এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের জন্য প্রস্তুত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের সাতানীপাড়া এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতি কালে আটক করে পুলিশে দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন:- মো. ফারুক হোসেন (৩৫), মো. শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মো. সুজন বিশ্বাস (৩৩) তারা সকলেই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি ধারালো স্টিলের চাকু, ১টি লোহার এসএস পাইপ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান, ২ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা সাড়ে তিনটার দিকে ১টি পিকআপ যোগে ৫/৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়, পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।

এ সময় সন্দেহ ভাজনরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর চেষ্টা করে, ধাওয়া খেয়ে ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ৩ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়, পরে পূবাইল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আটক ৩ জন, ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও পিকআপ ভ্যান সহ নিজেদের হেফাজতে নেন।

৩ এপ্রিল শুক্রবার এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূবাইলে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাত আটক

আপডেট সময় : ০১:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬