ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসিরউদ্দীন পাটোয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নাসিরউদ্দীন পাটোয়ারী জানান যে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি করেন এবং ভুয়া ভুয়া ও বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকেন, এ সময় কিছু ব্যক্তি নাসিরউদ্দীন পাটোয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরউদ্দীন পাটোয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ভোট কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক সেনাবাহিনী সদস্য বলেন, নাসিরউদ্দীন অবরুদ্ধ ছিলেন না, সমর্থক বেশি থাকায় বের হতে পারছিলেন না।

এ ঘটনার পর দুপুর ১২টা ৪০ মিনিটে ফেসবুকে এক পোস্টে নাসিরউদ্দীন জানান, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে, প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন, আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসিরউদ্দীন পাটোয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬