Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজবাড়ীর বালিয়াকান্দির শ্যামলী ঘোষের ক্রীড়া অগ্রযাত্রা

মোঃমনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাউনী গ্রামের উত্তম কুমার ঘোষের মেয়ে শ্যামলী ঘোষ দ্বীপান্বিতা হ্যান্ডবল খেলায় এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ হ্যান্ডবল কোচেস ট্রেনিংয়ে খেলার মাধ্যমে সুযোগ পান এই উদীয়মান ক্রীড়াবিদ।
ক্রীড়া ক্ষেত্রে শ্যামলীর এই অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করতে দীর্ঘমেয়াদি স্পন্সরশিপের দায়িত্ব গ্রহণ করেছে Sun Sports।

চুক্তি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ সাল থেকে ১৪ মে ২০২৯ সাল পর্যন্ত শ্যামলীর খেলাধুলা, পড়াশোনা, চিকিৎসা এবং দেশের বাইরে অনুষ্ঠিত সকল খেলাধুলা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করা হবে।

এই মানবিক ও অনুপ্রেরণাদায়ক স্পন্সরশিপ প্রদান করেছেন শ্রীমতী পাপড়ী রানী সরকার। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্যামলী ঘোষ জানান, তিনি সম্মানের সঙ্গে এই চুক্তি গ্রহণ করেছেন এবং ক্রীড়া উন্নয়নে মৃন্ময় সরকার জয় দাদাকে তাঁর সহকারী (Assistant) হিসেবে সম্মানিত করেছেন।

শ্যামলী ঘোষ দ্বীপান্বিতা এ উপলক্ষে বলেন,
“আমি এই মর্মে শপথ করছি যে, আমি সর্বদা সৎ পথে থাকবো, খেলাধুলার প্রতি আরও পরিশ্রমী হবো, নিয়মিত অনুশীলন করবো এবং এমন কোনো কাজ করবো না যাতে আমার স্পন্সরের সম্মান ক্ষুণ্ন হয়। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আমার মাধ্যমে পুরো জেলার নাম উজ্জ্বল হয়।”
ক্রীড়াঙ্গনে শ্যামলী ঘোষ দ্বীপান্বিতা এই অর্জন বালিয়াকান্দিসহ রাজবাড়ী জেলার তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়ামোদী মহল।

Md Akash Hossain

Recent Posts

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

4 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

4 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

4 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

5 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

5 hours ago

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

1 day ago

This website uses cookies.