Header Premium (728×90)

অপরাধ

ফরিদপুরের মধুখালী মাদক কারাবারি নারী সহ তিনজন আটক

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্ট রাজবাড়ী:

ফরিদপুরের মধুখালি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে গেছে। অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মধুখালী থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল বাগাট বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বাগাট বাজারের জাকিরের গোস্তের দোকানের পেছনের কাঁচা রাস্তায় অবস্থান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ বাহিনীর সহায়তায় সজিব ফকির (৩২) কে আটক করা হয়। তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৫২০ টাকা নগদ এবং একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার সহযোগী মোঃ ওবায়দুর রহমান এর সঙ্গে মধুখালী থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালাতেন।

অপরদিকে, ২৭ জানুয়ারি দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী রিয়াজ শেখ (৩২) ও শারমিন আক্তার (২৮) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম ও ৩০০ গ্রাম গাঁজা, একটি নোকিয়া বাটন ফোন ও একটি লাইটটেল বাটন ফোন। আটক আসামীরা স্বীকার করে যে, তারা পলাতক সালাহ উদ্দিন শেখ (৩৭) এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

saju

Recent Posts

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

5 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

5 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

5 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

6 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

6 hours ago

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

1 day ago

This website uses cookies.