ফখরুল আলম সাজু
গাজীপুর টঙ্গীতে জাল টাকা তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র্যাব-১, এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নোট, ছাপানোর সরঞ্জাম ও একাধিক কম্পিউটার।
২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বনমালা এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানান, দীর্ঘদিন ধরে ওই বাসায় বসেই একটি চক্র জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিল।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট ছাড়াও বিশেষ কাগজ, প্রিন্টার, স্ক্যানার, কালি, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে, যা দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে জাল নোট প্রস্তুত করা হতো।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মো. নাফিজ বিন জামাল তিনি আরও জানান, এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জাল টাকা প্রস্তুত ও সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
This website uses cookies.