ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

৩০ই ডিসেম্বর বুধবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজের জানাজার আগামী কাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়ে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন

আপডেট সময় : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫